বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফিজিওথেরাপি নিচ্ছেন তাশরিফ খান, চাইলেন দোয়া

বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গিত শিল্পী তাশরিফ খান আবারও সবার কাছে দোয়া চাইলেন। বললেন এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। আশাকরি একমাস ফিজিওথেরাপি নিলে আল্লাহর রহমতে তিনি সুস্থ্য হয়ে উঠবেন। এই রোগ থেকে শতকরা ৯৭ ভাগ মানুষ সুস্থ্য হন।

ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের তাশরিফ খান। বেঁকে গেছে তার মুখের একপাশ। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

অসুস্থতা নিয়ে তাশরিফ বলেন, ‘কবে সুস্থ হয়ে উঠব এই বিষয়ে এখনো চিকিৎসকরা সঠিকভাবে কিছু জানাতে পারছেন না। কমপক্ষে এক মাস চিকিৎসা করাতে হবে। এরপর বলা যাবে। আমাকে দুই মাস সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনো গান নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।’

নিজের অবস্থা জানাতে গিয়ে তাশরিফ বলেন, ‘আমার মুখের একটি অংশ বেঁকে গেছে। দিন তিনেক আগে আমার নজরে আসে পুরো বিষয়। যদিও কেউ খালি চোখে দেখলে বিষয়টি বুঝতে পারবেন না।’

তিনি আরো বলেন, এই বিষয়টি বোঝার পরেই আমি দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলি। তারা জানিয়েছেন, ফেসিয়াল প্যারালাইসিস হলে অধিকাংশ ক্ষেত্রেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠা যায়। সামান্য সময় এই রোগটিকে সঙ্গে নিয়ে চলতে হবে।

চিকিৎসকদের পরমর্শ অনুযায়ী তিনি ওষুধ খাচ্ছেন এবং ফিজিওথেরাপি নিচ্ছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তাশরিফ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com