বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক

বড় ধরনের মন্দার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। আপাতত বন্ধ করে দেয়া হয়েছে ব্যাংকটির সমস্ত কার্যক্রম। আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএন এ তথ্য জানিয়েছে।

মার্কিন ইতিহাসে ২০০৮ সালের পর এটি দেশটির ব্যাংকিং খাতে সবচেয়ে বড় আর্থিক বিপর্যয়।

সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ব্যাংকটি বন্ধের সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা। এই সিদ্ধান্তের পর ব্যাংকটির যাবতীয় আমানতের নিয়ন্ত্রণ ইউএস ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) হাতে চলে গেছে।

এফডিআইসি দায়িত্ব নেয়ার মাধ্যমে তারা আমানতকারী এবং পাওনাদারসহ গ্রাহকদের অর্থ ফেরত দিতে ব্যবস্থা নেবে। সিলিকন ভ্যালি ব্যাংকের প্রধান কার্যালয় এবং সব শাখা ১৩ মার্চ আবার খুলবে।

মূলত ব্যাংকটির একটি ঘোষণাই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। গত বুধবার (৮ মার্চ) স্টার্টআপের জন্য ঋণ দেওয়া সিলিকন ভ্যালি ব্যাংক ব্যালান্স শিট বা স্থিতিপত্র শক্তিশালী করতে তারা ২২৫ কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করার ঘোষণা দেয়। এ ঘোষণায় ব্যাংকের গ্রাহক ও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরদিন ব্যাংকটির শেয়ারের দর ৬০ শতাংশ কমে যায়।

গত বৃহস্পতিবার ব্যাংকটির আমানতকারীরা তুলে নেন ৪ হাজার ২০০ কোটি ডলার। বিনিয়োগকারীরা ভাবেন, এ ঘোষণায় ব্যাংকটি থেকে অর্থ তুলে নেওয়ার প্রবণতা আরও বেড়ে যেতে পারে। ফলে শুক্রবার যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ করে দেয়।

পশ্চিমা সংবাদমাধ্যমসহ আর্থিক খাতের বিশেষজ্ঞরা বলছে, ২০০৮ সালের আর্থিক সংকটের পর এই প্রথম বড় ধরণের বিপর্যয়ে মার্কিন ব্যাংক। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ধস এটি। অনেকে আবার একে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ধারাবাহিকভাবে নীতি সুদহার বৃদ্ধির রেজাল্ট বলছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com