শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু অভিনয়ের পাশাপাশি শরীরচর্চা নিয়েও অত্যধিক সচেতন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমাঝেই নিজের শরীরচর্চার পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। দক্ষিণী তারকা হলেও বলিউডে তার জনপ্রিয়তা নেহাত কম নয়। ‘ফিটনেস ফ্রিক’ অভিনেত্রী হিসেবে বলিউডের বাকি নায়িকাদের সঙ্গে সামান্থার নামটিও উচ্চারিত হয়।
সবসময় ঠিকমতো নিজের যত্ন নেওয়া সহজ নয়। অনেক নিয়ম মেনেও সফল হন না অনেকেই। কিন্তু সামান্থা এ বিষয়ে অনেকটাই এগিয়ে। তিনি যে ফিট থাকতে যথেষ্ট পরিশ্রম করেন, তা তাকে দেখলেই বোঝা যায়। জিমে কিংবা বাড়িতে, নিয়ম করেই শরীরচর্চা করেন। বেশ কিছু সাক্ষাৎকারে সামান্থা নিজেই জানিয়েছিলেন, প্রচুর পরিমাণে পানি খান তিনি। শরীর আর্দ্র না রাখলে ফিট থাকার বাকি সব চেষ্টাই বিফল হবে।