শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যে কারণে বাইকের পেছনের সিট উঁচু

যে সকল বাইকের পেছনের সিট উঁচু, তাদের এরোডাইনামিক খুব ভালো হয়। আসলে এই ধরনের আকৃতি গাড়ির ব্যালেন্স খুব সুন্দরভাবে বজায় থাকে। যদিও বয়স্ক মানুষরা এই ধরনের বাইক পছন্দ করে না কিন্তু পেছনের সিট কেবল স্টাইলিশ ও সুন্দরের জন্যই না, ওই বাইকটির নিরাপত্তার কথা ভেবেই বানানো হয়।

যেহেতু বাইক দুইজন বসার জন্য বানানো হয়, সুতরাং পিছনে বসা ব্যক্তিরও নিরাপত্তার কথা ভেবেই পেছনে সিট উঁচু রাখা হয়। আসলে স্পোর্টস বাইকগুলো চেইন সর্বদা খোলা থাকে, এই ক্ষেত্রে সিট নিচু করা হলে পেছনে বসা ব্যক্তির পা চেনে লেগে গিয়ে বড়সড় বিপদ ঘটতে পারে।

স্পোর্টস বাইক কমিউটার বাইকের চেয়ে অনেকটাই আলাদা। ইঞ্জিনের পাওয়ার, লুকিং, গেটআপ সবখানেই পরিবর্তন আছে। খেয়াল করলে দেখবেন স্পোর্টস বাইকের পেছনের সিট অনেকটাই উঁচু হয়। কিন্তু কেন? স্পোর্টস বাইকের পিছনের সিট উঁচু করার পেছনে বেশ কয়েকটি কারণ থাকে। জানুন সেই কারণ।

অটোমোবাইল কোম্পানিগুলো যখন কোনো একটি বাহনের ডিজাইন করে, তখন পেছনে একটা লজিক বা কারণ থাকে। দেখতে সুন্দর লাগবে এই ধারণার কারণে মোটরসাইকেলে বৈচিত্র্যময় ডিজাইন করা হয় না। এর পিছনে একাধিক কারণ থাকে।

বাইকের পেছনের সিটকে পিলিয়ন সিট বলে। আসলে সাধারণ বাইকের থেকে স্পোর্টস বাইকগুলোর ক্ষমতা অনেক বেশি এবং তাদের সমতা বজায় রাখার জন্যই এমনটা করা হয়।

যদি স্পোর্টস বাইকগুলোর সিট সাধারণ বাইকের মত বানানো হয় তাহলে আগে ও পেছনের টায়ারের খুব বেশি দূরত্ব থাকবে না, যে কারণে চালানোর সময় বাইকের ব্যালেন্স বিগড়ে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে এবং বড় দুর্ঘটনাও ঘটতে পারে। এছাড়াও এর সিট উঁচু করার আরও একটি কারণ হলো যে যাতে টায়ার ও সিটের গ্যাপ থাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com