শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রিলেশন-লিভ টুগেদার, বিমানবালার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

ঘটনার রাতে তারা দু’জনেই মদ পান করেছিলেন। পুলিশকে আদেশ বলেছেন, এরই এক পর্যায়ে ব্যালকনি থেকে পা পিছলে পড়ে যায় অর্চনা। তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আদেশের ভূমিকা থাকার সন্দেহে পুলিশ তার বিরুদ্ধে হত্যা মামলা করেছে। তাকে পাঠানো হয়েছে পুলিশি হেফাজতে।

জানা যায়, ব্যাঙ্গালোরে চতুর্থ তলার ব্যালকনি থেকে পড়ে শনিবার নিহত হয়েছেন বিমানবালা অর্চনা ধীমান। এ জন্য গ্রেপ্তার করা হয়েছে তার প্রেমিককে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, ঘটনার মাত্র চারদিন আগে দুবাই থেকে ব্যাঙ্গালোরে পৌঁছেন অর্চনা। এরপর রেনুকা রেসিডেন্সি সোসাইটিতে একটি এপার্টমেন্টে প্রেমিক আদেশের সঙ্গে অবস্থান করছিলেন ২৮ বছরের অর্চনা। আদেশ ওই শহরের একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের প্রযুক্তিবিষয়ক কর্মী। অর্চনার সঙ্গে তার জানাশোনা হয় একটি ডেটিং সাইটে। এরপর ৬ মাস ধরে তাদের মধ্যে রিলেশন-লিভ টুগেদার চলছিল। জিজ্ঞাসাবাদে আদেশ বলেছেন, তাদের মাঝেমধ্যেই ঝগড়া হতো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com