শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
গত ১১ মার্চ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে স্টেজে পড়ে যান চিত্রনায়ক নিরব। পারফর্মের সময় অনাকাঙ্ক্ষিত এ ঘটনার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এই ইস্যুতে এবার নিজের প্রসঙ্গ টেনে আনলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
মেহজাবীন জানান, জীবনে তিনিও কয়েকবার বিভিন্ন স্থানে পড়েছেন। সোমবার সন্ধ্যায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এমনটা জানান এই অভিনেত্রী।
তিনি বলেন, ‘জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম। কয়েকটি ঘটনা মনে আছে। প্রথম, ক্লাস সিক্সে ক্লাস রুমে চেয়ার দিয়ে দোল খাবার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। ৪০/৫০ জন ক্লাসমেটসহ টিচার, সবাই হা করে তাকিয়ে ছিল আমার দিকে।’