সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিশ্বে সোনার দাম বাড়ছে তেলের দাম কমেছে

সোনার দাম ফেব্রুয়ারির শুরুর পর থেকে সর্বোচ্চ ১ শতাংশে উঠে গেছে। কারণ ব্যাংকিং সেক্টরে নতুন সংকট বিনিয়োগকারীদের আপাতদৃষ্টিতে ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে দূরে সরিয়ে দিয়েছে। তারা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনাকে বেছে নিচ্ছেন। সূত্র: রয়টার্স ও বিজনেস স্ট্যান্ডার্ড

বিশ্বব্যাপী ব্যাংকিং খাতে বিনিয়োগকারীদের আস্থার সঙ্কট দেখা দিয়েছে। এতে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি সৃষ্টি হয়েছে। ফলে তেলের চাহিদা কমতে পারে। এমন উদ্বেগের কারণে জ্বালানি পণ্যটির মূল্য হ্রাস পেয়েছে।

আন্তর্জাতিক বাজারে গত এক বছরের মধ্যে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম। বুধবার (১৫ মার্চ) একদিনেই জ্বালানি তেলের দাম কমেছে ৫ শতাংশেরও বেশি। ২০২১ সালের ডিসেম্বরের পর তেলের দাম এত কমেনি। অপরদিকে আরও বেড়ে গেছে সোনার দাম।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দাম কমেছে ৩ ডলার ৭৬ সেন্ট বা ৪ দশমিক ৯ শতাংশ। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে ৭৩ ডলার ৬৯ সেন্ট।

যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য নিম্নমুখী হয়েছে ৩ ডলার ৭২ সেন্ট বা ৫ দশমিক ২ শতাংশ। ব্যারেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৬৭ ডলার ৬১ সেন্ট। এ নিয়ে টানা ৩ দিন উভয় বেঞ্চমার্কের দাম নিচের দিকে নামল।

হঠাৎ যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংকের পতন ঘটেছে। পাশাপাশি সুইজারল্যান্ডের শীর্ষতম ক্রেডিট সুইস ব্যাংকে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে অস্থিরতা বিরাজ করছে।

এ সেক্টরে বিনিয়োগে অনাগ্রহী হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। ফলে আর্থিক খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। তাতে তেলের দরপতন ঘটেছে। এছাড়া প্রাণ ফিরে পেয়েছে মার্কিন মুদ্রা ডলার। জ্বালানি পণ্যটির ব্যাপক মূল্য হ্রাসের অন্যতম কারণও এটি।

তথ্য বিশ্লেষণ কোম্পানি ভেট্টাফির জ্বালানি গবেষণা প্রধান স্টেসে মরিস বলেন, বিশ্ব অর্থনীতিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাজারে ঝুঁকি তৈরি হয়েছে। ফলে তেলের মূল্য হ্রাস পেয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com