সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাবরের রেকর্ড, আজ জয় পেলে কাল ফাইনালে

বৃহস্পতিবার ৩৯ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলার মধ্য দিয়ে বাবর আজম ছাড়িয়ে যান ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলকে। তিনি টি-টোয়েন্টিতে ২৪৯ ইনিংসে ৯ হাজার রারেন মাইলফলক স্পর্শ করেন। এই রেকর্ড গড়তে বাবর খেলেছেন ২৪৫ ইনিংস।

পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম টি-টোয়েন্টিতে মাত্র ২৪৫ ইনিংসে ৯ হাজার রান সংগ্রহ করার মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলকে ছাড়িয়ে রেকর্ড গরেছেন।

বৃহস্পতিবার লাহোরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয় বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। বাবর ৩৯ বলের ১০টি বাউন্ডারিতে সাহায্যে ৬৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাটে ভর করে ১৮৩ রান করে পেশোয়ার।

টার্গেট তাড়া করতে নেমে শোয়েব মাকসুদের ৪৮ বলের ৬০ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭১ রান করতে পারে ইসলামাবাদ। ১২ রানের জয়ে দ্বিতীয় এলিমিনেটরে জায়গা করে নেয় পেশোয়ার।

আজ শুক্রবার লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে বাবর আজমরা। আজ জয় পেলে আগামীকাল মুলতান সুলতান্সের সঙ্গে ফাইনাল খেলতে পারবে পেশোয়ার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com