শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার ডিবি কার্যালয়ে শাকিব খান

গুলশান থানার পর এবার মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। কথিত প্রযোজক রহমত উল্লাহ নামের একজনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে গেলেন তিনি।

রোববার (১৯ মার্চ) দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি।

জানা গেছে, শাকিব খান এক প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন। তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।

সাত বছর আগের এক ঘটনা নতুন করে সামনে এনে সম্প্রতি শাকিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন রহমত উল্লাহ নামে এক প্রযোজক।

এর আগে শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানায় মামলা করতে উপস্থিত হন এই নায়ক। ওই প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশের শরণাপন্ন হন তিনি।

চিত্রনায়ক শাকিব খান জানান, প্রযোজক নামধারী এই প্রতারক যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেই কারণে আইনি ব্যবস্থা নিতে থানায় গিয়েছিলাম। মিথ্যা অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত যেন অন্যায় অভিযোগকারী দেশ ছাড়তে না পারে।

শনিবার রাতে রাজধানীর গুলশান থানায় যান শাকিব খান। পুলিশ জানায়, কিছু পরামর্শ নিয়ে থানা থেকে বেরিয়ে যান তিনি। রাত সোয়া ১টার দিকে গুলশান থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চিত্রনায়ক শাকিব খান রাতে গুলশান থানায় আসেন। পরে থানার (ওসি) এবিএম ফরমান আলী রুমে কিছু সময় অবস্থান করেন। এর কিছুক্ষণ পরে থানা থেকে বেরিয়ে যান। তবে চিত্রনায়ক শাকিব খানের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com