সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

চীনা প্রেসিডেন্ট শি ও পুতিনের আনুষ্ঠানিক বৈঠক আজ

পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই আকস্মিকভাবে মস্কো সফরে আছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের দেওয়া শান্তি প্রস্তাব নিয়েই শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার ক্রেমলিনে সাক্ষাৎ হয় দুই নেতার। চীন-রাশিয়া সম্পর্ক ও সাধারণ স্বার্থ নিয়ে আলোচনা করেন তারা। মঙ্গলবার হবে আনুষ্ঠানিক বৈঠক। খবর আলজাজিরার।

অনানুষ্ঠানিক এই সাক্ষাতের বিষয়ে শি জিনপিং বলেন, বিগত ১০ বছর ধরেই পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন তিনি। তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পাঠানো অভিনন্দন বার্তার জন্য রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান শি। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার জনগণ আবারও পুতিনকে সমর্থন দেবে বলে আশাবাদ জানান জিনপিং।

অন্যদিকে, চীনের রাজনীতি, সরকার ব্যবস্থা ও উন্নয়নের প্রশংসা করেন পুতিন। জানান, বেইজিংয়ের সঙ্গে পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দেয় মস্কো।

আজ মঙ্গলবার আনুষ্ঠানিক বৈঠক হবে দুই নেতার। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি গুরুত্ব পাবে ইউক্রেন ইস্যুও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com