শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

এবার আইসিসির বিরুদ্ধে রাশিয়ার মামলা

The International Criminal Court building is seen in The Hague, Netherlands, January 16, 2019. REUTERS/Piroschka van de Wouw

যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধেই এবার মামলা করেছে রাশিয়ার শীর্ষ তদন্ত সংস্থা।

গতকাল সোমবার রাশিয়ার শীর্ষ তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয় তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক ও প্রসিকিউটরদের নামে ফৌজদারি মামলা করেছে।

রাশিয়ায় করা এই মামলায় আইসিসির বিচারক তোমোকো আকানে, রোজারিও সালভাতোরে আইতালা, সার্জিও জেরার্ডো উগালদে গোদিনেজ ও প্রসিকিউটর করিম খানকে আসামি করা হয়েছে।

মূলত মস্কো যে আইসিসির পরোয়ানাকে তোয়াক্কা করে না, তার একটি প্রতীকী পদক্ষেপ রাশিয়ার তদন্ত কমিটির এই মামলা।

পুতিনের বিরুদ্ধে ফৌজদারি মামলার কোনো আইনগত ভিত্তি নেই বলছে রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত সংস্থা। কারণ, ১৯৭৩ সালের জাতিসংঘ কনভেনশনের অধীন রাষ্ট্রপ্রধানেরা পূর্ণ দায়মুক্তি পেয়ে থাকেন।

ক্রেমলিন ইতিমধ্যে আইসিসির পরোয়ানা জারির বিষয়টিকে অত্যন্ত গর্হিত কাজ বলে অভিহিত করে এই পরোয়ানাকে আইনত অকার্যকর বলে বর্ণনা করেছে। কারণ, আইসিসি গঠনের চুক্তিতে রাশিয়া সই করেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com