শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
বাংলার গল্প ছড়িয়ে যাবে গোটা দুনিয়ায়- এই স্বপ্ন নিয়ে সাত নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফিল্ম সিন্ডিকেট’ ৭টি নতুন ওয়েব সিরিজ ও ৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ মোট ১২টি নতুন নির্মাণের ঘোষণা দিয়েছে। সোমবার (২০ মার্চ ২০২৩) রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষথা আয়োজনের মধ্য দিয়ে এমন ঘোষণা দেন তরুণ ও সৃজনশীল নির্মাতারা।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ফিল্ম সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা ও সিইও মীর মোকাররম হোসেন এই উদ্যোগের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা প্রযোজনায় একটি সাসটেইনেবল ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে এগোচ্ছি। যাতে পরিচালক, লেখক, প্রযোজক, অভিনয়শিল্পী এবং প্রযুক্তিবিদরা তো থাকবেনই। এর পাশাপাশি ব্র্যান্ড, বিজ্ঞাপনী সংস্থা, প্রযোজনা সংস্থা, পরিবেশক, প্রদর্শক, সম্প্রচারক এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মকে এক ছাদের নিচে নিয়ে এসে আমরা একটি সুদূরপ্রসারী অংশীদারিত্বের সংস্কৃতি তৈরি করতে চাই।’
বাংলা ভিজুয়াল মিডিয়ার নতুন ও সৃজনশীল ভাষায় কাজ করার তাগিদ নিজেদের ভেতরে অনুভব করার প্রেক্ষিতেই এই তরুণ উদ্যোক্তারা এক হয়ে ফিল্ম সিন্ডিকেটের যাত্রা করেছিলেন বলে জানান মীর মোকাররম।