শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শুটিং ইউনিটের সদস্যদের স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছেন তিনি। তাও আবার একটি-দুটি নয়, ১৩০টি!
তার আসন্ন সিনেমা ‘দাসারা’র শেষ দিনের শুটিংয়ে তিনি ইউনিটের সদস্যদের স্বর্ণমুদ্রা উপহার দেন। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।
‘শুটিংয়ের শেষ দিন অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। যারা তার জীবনের সেরা ছবিটি বানাতে সহযোগিতা করেছে তাদের সবাইকে তিনি কিছু দিতে চাইছিলেন।’-এমনটাই জানা গেছে গণমাধ্যম সূত্রে।
অ্যাকশন-আডভেঞ্চার ধাঁচের গল্পে ‘দাসারা’ নির্মাণ করেছেন দেবুতন্ত শ্রীকান্ত ওড়েলা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নানি ও কীর্তি সুরেশ। আগামী ৩০ মার্চ তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।