শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পাক লেহেঙ্গায় নজর কাড়েন অভিনেত্রী স্বরা, কটাক্ষের শিকারও হচ্ছে

গত রোববার ওয়ালিমা অনুষ্ঠানের আয়োজন করেছিল ফাহাদের পরিবার। সেখানেই পাকিস্তানি ডিজাইনার আলি জিশানের তৈরি পোশাক পরে হাজির হন স্বরা। অফহোয়াইট রঙের এমব্রয়ডারির কাজ করা লেহেঙ্গা চোলিতে নজর কাড়েন অভিনেত্রী। কিন্তু তাকে দেখতে সুন্দর লাগলেও স্বরার এই আচরণ মেনে নিতে পারেননি নেটিজেনদের একাংশ। কারণ পাক ডিজাইনার লেহেঙ্গাটি তৈরি করে এসেছেন লাহোর থেকে! আর এতেই যাবতীয় বিতর্কের সূত্রপাত।

ফাহাদ আহমদকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পর থেকে বারবার বিতর্কের মুখে পড়তে হচ্ছে স্বরা ভাস্করকে। এবারও নতুন ছবি সামনে আসতেই কটাক্ষের শিকার বলিউড অভিনেত্রী।

অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন পাক ডিজাইনারকে দিয়েই পোশাক বানালেন অভিনেত্রী? ভারতীয় ফ্যাশন ডিজাইনারের কি অভাব ছিল? অনেকে আবার কটাক্ষের সুরে বলেন, বিয়েটাও তো ভারতে না করে লাহোরে করলেই পারতেন।

গত ১৬ ফেব্রুয়ারি ফাহাদ আহমদের সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন স্বরা ভাস্কর। এক মাসের মধ্যে আবার দিল্লিতে দিদিমার বাড়িতে স্বরা সেরে ফেলেন সামাজিক বিয়ে। গায়ে হলুদ থেকে সংগীত—সব অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিয়ের নানা অনুষ্ঠানের ছবি। তবে ভাইয়াকে সাঁইয়া বানানোর জন্য স্বরাকে কম সমালোচনা শুনতে হয়নি। এবার পোশাক নিয়ে বিতর্কের মুখে তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com