সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আদানি প্রতি সপ্তাহে ৩০০০ কোটি টাকা হারিয়েছেন

হিন্ডেনবার্গের রিপোর্টের পরে আদানি স্টকগুলোর বিপর্যয় গুজরাটের টাইকুনের ভাগ্য ২০২২ সালের সেপ্টেম্বরে ১৫০ বিলিয়ন ডলার থেকে ৫৩ বিলিয়ন ডলারে নেমে আসে এবং ফোর্বসের বিশ্বব্যাপী ধনী তালিকার শীর্ষ ৩৫ এর বাইরে ঠেলে দেয় তাঁকে। তার সংস্থার জোট আনুমানিক ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে।

আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ২০২২ সালে প্রতি সপ্তাহে গড়ে ৩০০০ কোটি টাকা হারিয়েছেন। বুধবার প্রকাশিত এক রিপোর্টের সূত্র দিয়ে এ তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি বাংলা।

জি বাংলার প্রতিবেদনে আরও বলা হয়েছে, আদানি চিনা বিলিয়নেয়ার ঝং শানশানের কাছে দ্বিতীয় ধনী এশিয়ানের খেতাবও হারিয়েছেন। ঝং একটি পানীয় কোম্পানির প্রতিষ্ঠাতা এবং একটি বায়ো-ফার্মাসি এন্টারপ্রাইজের সংখ্যাগরিষ্ঠ মালিক।

এছাড়াও, আদানিকে পেরিয়ে গেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। আম্বানি এখন একমাত্র ভারতীয় যিনি শীর্ষ ১০ বিলিয়নেয়ারদের তালিকায় রয়েছেন। মোট ৮২ বিলিয়ন ডলার সম্পদের নিয়ে নবম স্থানে আছেন তিনি।

আম্বানি, এই নিয়ে টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ধনী এশিয়ান ব্যক্তির খেতাব ধরে রেখেছেন। আদানি এবং সিরাম ইনস্টিটিউটের সাইরাস পুনাওয়ালা ২৮ বিলিয়ন ডলার নিয়ে তার পরেই রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com