সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

৫ অক্টোবর ওয়ানডে বিশ্বকাপ শুরু, ফাইনাল ১৯ নভেম্বর

পাকিস্তান-ভারতের মধ্যে তীব্র কথার লড়াইয়ের মধ্যে ওয়ানডে বিশ্বকাপের তারিখ ঘোষণা করেছে আইসিসি। পাকিস্তান বলছে ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তান না আসে তাহলে তারা ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অংশ নিবে না। আর ভারত বার বার দাবি করছে নিরাপত্তার কারণে তারা পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না।

আগামী অক্টোবরে ভারতে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। এবার জানা গেল বিশ্বকাপ শুরু-শেষের তারিখ এবং ফাইনাল ম্যাচের ভেন্যুও!

জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ‌‌‌‘ক্রিকইনফো’ জানিয়েছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে ৫ অক্টোবর থেকে, ফাইনাল ১৯ নভেম্বর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ।

আহমেদাবাদ ছাড়াও ভেন্যুর তালিকায় আছে ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট এবং মুম্বাইয়ের নাম।

বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ১০ দলের এই আসরের জন্য প্রায় এক ডজন ভেন্যুর সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে।

৪৬ দিনের এই মহাযজ্ঞে তিনটি নকআউটসহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।

স্বাগতিক ভারতসহ এখন পর্যন্ত বিশ্বকাপের ৭টি দল চূড়ান্ত হয়েছে। বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ, ইংল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com