বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘কাভি খুশি কাভি গম’ সিনেমার বাদ যাওয়া দৃশ্য ভাইরাল

টুইট-রিটুইটেই থেমে থাকেননি ভক্তরা। ক্ষোভ উগরে দেন সিনেমাটির নির্মাতাদের উপরেও। একজন লিখেছেন, ‘সিনেমা থেকে এই দৃশ্যগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত যিনি নিয়েছিলেন, তিনিই এই সিনেমার সবচেয়ে বড় ভিলেন।’ আর একজন লেখেন, ‘বলিউডের অন্যতম সেরা জুটির এতো সুন্দর দৃশ্যগুলো কে বাদ দেয়! এতোগুলো ভালো দৃশ্য সিনেমাটি থেকে মুছে ফেলা হয়েছিল!’

বলিউডের আলোচিত জুটি শাহরুখ খান ও কাজল। এ জুটির অন্যতম জনপ্রিয় ‘সিনেমা কাভি খুশি কাম গম’। করণ জোহর পরিচালিত এই সিনেমাটি ইতিমধ্যে ২২ বছর পার করে ফেলেছে।

২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘কাভি খুশি কাম গম’। শাহরুখ খান ও কাজলের পাশাপাশি অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, হৃতিক রোশান, কারিনা কাপুর, রানি মুখার্জির মতো অভিনেতা-অভিনেত্রীদের দাপটে সিনেমাটি হয়েছিল সুপারহিট।

২২ বছর পরও সিনেমাটি নিয়ে দর্শকদের ক্রেজ কমেনি। তারই প্রমাণ আবারো মিললো, সিনেমাটি থেকে বাদ যাওয়া কিছু দৃশ্য সম্প্রতি প্রকাশ্যে আসার পর।

কিছুদিন আগে টুইটারে ‘কাভি খুশি কাভি গম’ সিনেমা থেকে বাদ যাওয়া কিছু দৃশ্যের একটি ভিডিও পোস্ট হয়। এতে কোনো দৃশ্যে শাহরুখ-কাজলকে নাচ করতে দেখা যাচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে অমিতাভ এবং শাহরুখ হেলিকপ্টারে উঠছেন। অদেখা দৃশ্যের ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। পরপর রিটুইট হতে থাকে সেই ভিডিও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com