শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পিকে শাকিরা ইস্যুতে মুখ খুললেন

২৩ বছর বয়সী মডেল ক্লারা চিয়া মার্টির সঙ্গে এখন প্রেম করছেন স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী এ তারকা ফুটবলার। গত বছর কাতালোনিয়ায় সামারফেস্ট সার্ডিনিয়া উৎসবে দুজনের চুম্বনের একটি ছবি প্রকাশ করেছিল একটি স্প্যানিশ মিডিয়া। এরপরই তুমুল আলোচনায় উঠে আসে পিকে-শাকিরার বিচ্ছেদের গল্প।

অবশেষে শাকিরার সঙ্গে প্রতারণার অভিযোগের বিষয়ে মুখ খুললেন শাকিরার প্রাক্তন প্রেমিক ও জনপ্রিয় ফুটবল ক্লাব বার্সেলোনার সাবেক সেন্ট্রাল ডিফেন্ডার জেরার্ড পিকে। সম্প্রতি স্প্যানিশ পত্রিকা এল পাইসকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন পিকে।

প্রতারণার অভিযোগের ব্যাপারে পিকে বলেন, সবাই যা ভাবছে বিষয়টি আসলে তেমন নয়। আসল সমস্যা হলো সাধারণ মানুষ কীভাবে এটিকে নিচ্ছে বা মিডিয়া কীভাবে বিষয়টিকে তুলে ধরছে। দুই সন্তানের কারণেই এতোদিন প্রকাশ্যে কিছু বলিনি। অন্যান্য বাবা-মায়েরা যেভাবে তাদের সন্তানদের দেখাশোনা করেন বাবা হিসেবে আমারও সেরকম কিছু দায়িত্ব আছে।

শাকিরার ব্যাপারে পিকে বলেন, আমি আমার মনমতো কাজ করতে পছন্দ করি। আর এজন্যই সবসময় নিজের প্রতি সৎ থাকতে চেয়েছি। আমি পয়সা খরচ করে নিজের কোনো ইমেজ তৈরি করবো না।

শাকিরার অভিযোগ ও ভক্তদের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে পিকে বলেন, আমি যাদেরকে ভালোবাসি কেবল তারাই আমাকে সঠিকভাবে চেনেন। আমি খুব খুশি যে ওর জীবনে পরিবর্তন এসেছে এবং ও জানে কীভাবে সুখী থাকা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com