শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

দ্রুতই বললে যাচ্ছে মধ্যপ্রাচ্যের চিত্র

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সৌদি যুবরাজ ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান দ্বিতীয় দফা টেলিফোনে কথা বলেছেন। এ সময়ে উভয়ে অভিন্ন বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করেন।

ইদকে সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঐতিহাসিক দ্বিপাক্ষিক পুনর্মিলন চুক্তি বাস্তবায়নে পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগেই বৈঠকে বসার অঙ্গীকার করেছেন। সোমবার রিয়াদ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

উল্লেখ্য, গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় দেশ দু’টি আকস্মিক পুনর্মিলন চুক্তি ঘোষণা করে।

সৌদি প্রেস অ্যাজেন্সি আরো জানিয়েছে, উভয় মন্ত্রী চলতি রমজান মাসেই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে সম্মত হয়েছে। এপ্রিলের তৃতীয় সপ্তাহে রমজাস মাস শেষ হচ্ছে।

তবে বার্তা সংস্থাটির খবরে বৈঠকে তারিখ কিংবা স্থান নিয়ে কিছু বলা হয়নি।

সৌদি কর্মকর্তারা বলছেন, সম্পর্ক ছিন্নের সাত বছর পর তা পুনরুদ্ধারে পরবর্তী পদক্ষেপ হবে এই্ বৈঠক।

শিয়া ধর্মগুরু নিমর আল নিমরকে ২০১৬ সালে সৌদি আরব ফাঁসি দিলে ইরানিরা প্রতিবাদ বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক মিশনে হামলা চালায়। এর জের ধরে সৌদি আরব ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

সম্পর্ক পুনরুদ্ধারে দুই দেশ যে চুক্তি ঘোষণা করেছে, তাতে দু’মাসের মধ্যে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নী সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব দু’মাসের মধ্যে তাদের দূতাবাসগুলো খুলবে। এছাড়া ২০ বছর আগে স্বাক্ষরিত নিরাপত্তা ও সহযোগিতা চুক্তি বাস্তবায়ন করবে।

এদিকে ইরানের এক কর্মকর্তা সম্প্রতি বলেছেন, সৌদি বাদশাহ সালমানের কাছ থেকে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সৌদি আরব সফরের আমন্ত্রণ পেয়েছেন। তবে রিয়াদ এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com