শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাবা হচ্ছেন হ্যারি পটার

হ্যারি পটার খ্যাত হলিউড অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ বাবা হতে চলেছেন। ড্যানিয়েল র‌্যাডক্লিফ এবং তার দীর্ঘদিনের প্রেমিকা এরিনের জীবনে আসছে নতুন অতিথি।

২০১৩ সালে ড্যানিয়েল এবং এরিন ডার্ক একসঙ্গে কিল ইয়োর ডার্লিংস ছবিতে অভিনয় করেন। সে থেকেই তাদের সম্পর্কের শুরু। এরপর কেটে গেছে ১০ বছর। একে অন্যের সঙ্গে ভীষণ আনন্দে আছেন তারা। আর তার মধ্যেই এমন খুশির খবর প্রকাশ্যে এলো।

মার্কিন সংবাদমাধ্যম পিপলকে দেওয়া সাক্ষাৎকারে ড্যানিয়েল জানান, তারা ভালো আছেন। তিনি আরও বলেন, ‘আমি সত্যিই একটা ভালো জীবন পেয়েছি। আমি আমার প্রেমিকার সঙ্গে গত এক দশক ধরে আছি।’ জীবনে নতুন অতিথি আসার কথা নিজেই গণমাধ্যমকে রবিবার জানান তিনি।

সম্প্রতি ৩৩ বছরের অভিনেতাকে তার ৩৮ বছরের প্রেমিকার সঙ্গে নিউ ইয়র্কে দেখা গেছে। সেখানেই ধরা পড়ে এরিনের শরীরে ফুটে ওঠা মাতৃত্বের লক্ষণ। এরপরই অভিনেতা এই খুশির খবর শেয়ার করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com