শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পশ্চিমবঙ্গে মুসলিম এলাকায় হামলা হলে ছাড় নয়: মমতা

‘বিজেপির নেতারা বলে বেড়াচ্ছে রামনবমীর মিছিলে যে অস্ত্র পাব, হাতে নিয়ে বেরিয়ে পড়ব। আমি বলছি, আমি রামনবমীর মিছিল আটকাব না। কিন্তু বলে রাখলাম কোন অশান্তি হলে পালটা মিছিল কিন্তু আমরাও বের করতে পারি।’ রামনবমীর নামে সাম্প্রদায়িক উসকানি বরদাস্ত করা হবে না বলে রেড রোডের ধর্না মঞ্চ থেকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রামনবমীর মিছিলের নামে মুসলিম এলাকায় গিয়ে হামলা চালালে আইন আইনের পথে চলবে।

মমতা বলেন, ‘রামনবমীর মিছিলের নামে যদি মুসলিম এলাকায় ঢুকে অশান্তি বাঁধানোর চেষ্টা করা হয়, তাহলে আইন কিন্তু আইনের পথে চলবে।’

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, রামনবমীর মিছিলে আগেও অশান্তির সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। সাম্প্রতিক অতিতে পশ্চিমবঙ্গে যে গুটিকয়েক সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটেছে, তার অধিকাংশের নেপথ্যে রামনবমীর মিছিলের ভূমিকা ছিল।

খবরে বলা হয়েছে, এবারও রামনবমীতে অস্ত্র মিছিলের আয়োজন করছে বিজেপি। নিয়ে প্রশাসন বাড়িতে সতর্কতা অবলম্বন করেছে। মমতা বলেন, ‘রাম কখনও বলেননি ভোজালি নিয়ে মেরে এস। হিন্দু-মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে দাও।’

বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গে মুসলিমদের ব্যাপক সমর্থন পান মমতা। তবে সম্প্রতি সেই সমর্থনে ভাটা পড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, মমতা তার এই মন্তব্যের মাধ্যমে মুসলিমদের বার্তা দিতে চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com