শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিয়ের জন্য কাউকেউ খুঁজে পাচ্ছেন না শ্রীলেখা

শ্রীলেখা বেশিদিন বাঁচতে চান না। আর বিয়ে সম্পর্কে জানান, তিনি যে চাননি বা ভাবেন না, এমনটা নয়। তিনি বিয়ে নিয়ে ভাবতে রাজি রয়েছেন, তবে তেমন কোনো মানুষকে তিনি পাননি যিনি সুন্দর। তবে এখানেই থামিয়ে দেন শ্রীলেখা। সুন্দর মানে তিনি কেবল মুখের অবয়বের কথাই বলছেন না। কথাগুলো সম্প্রত্তি ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান তিনি।

তিনি জানান, তার কাছে সুন্দরের অর্থ হলো দীপ্ত বুদ্ধি। তবেই তিনি সেই মানুষকে বিয়ে করতে পারবেন। কারণ তার আগের স্বামী যথেষ্ট বুদ্ধিমান ছিলেন, তিনি একটা মাত্রা সেট করে দিয়েছেন। সেটাকে ছাপাতে পারলে তিনি বিয়ে নিশ্চয় করবেন বলেই জানান। তবে তেমন কাউকেউ খুঁজে পাচ্ছেন না তিনি।

সিনেমার খবরে শ্রীলেখা মিত্রকে নিয়ে আলোচনা হয় না আজকাল। তিনি আলোচনায় থাকেন তার সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডের কারণে। চলচ্চিত্রাঙ্গন থেকে শুরু করে ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব— কাউকে ছেড়ে কথা বলেন না। মাঝে মাঝেই একে ওকে খোঁচা দিয়ে স্ট্যাটাস দেন তিনি। তবে এবার আর খোঁচা দিলেন না এ অভিনেত্রী। শোনালেন অন্য কথা। বেশিদিন বাঁচতে চান না শ্রীলেখা।

কিছুদিন আগে শ্রীলেখা শেষ করেছেন ‘কলকাতা ডায়েরিজ’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিংয়ের কাজ। এটি নির্মাণ করছেন বাংলাদেশের পরিচালক রাশেদ রাহা। শ্রীলেখা ছাড়াও এতে অভিনয় করেছেন দর্শণা বণিক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com