শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে শিশুসহ ৮ মরদেহ উদ্ধার

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে একটি জলাভূমিতে দুই শিশুসহ আটজনের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার এসব মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান শন দুলুদে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব কানাডার আকওয়েসনে মোহাক সম্প্রদায়ের এক নিখোঁজ ব্যক্তির ডুবে যাওয়া নৌকার কাছ থেকে এই মরদেহগুলো পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে দুই পরিবারের ছয়জন রয়েছেন। এ ছাড়া কানাডার পাসপোর্টধারী রোমানিয়ান বংশোদ্ভূত একজন এবং ভারতীয় একজন নারী রয়েছেন। এদের মধ্যে তিন বছরের কম বয়সী এক শিশুও রয়েছে।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন পুলিশ বলছে, এরা সবাই কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আদিবাসী অধ্যুষিত মোহাক অঞ্চলটি কানাডার কুইবেক ও অন্টারিও প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত।

স্থানীয় পুলিশের উপপ্রধান লি অ্যান ও’ব্রায়েন বলেছেন, ডুবে যাওয়া নৌকাটি খুব ছোট ছিল এবং এটি বৃষ্টি ও প্রবল বাতাসসহ খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহগুলোর ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ঘটনা সত্যি হৃদয়বিদারক।

অভিবাসীদের অ্যাকওয়েসনে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রবণতা বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এই সীমান্ত দিয়ে ৪৮টি পারাপারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন লি অ্যান ও’ব্রায়েন। তিনি বলেছেন, দুই দেশের এই সীমান্তে সেন্ট লরেন্স নদী রয়েছে। নদী পার হয়ে যুক্তরাষ্ট্রের পাড়ে পৌঁছার পর তারা গাড়িতে করে নিউইয়র্কে যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com