বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মিথিলা ভাঙলেন পুরুষতন্ত্রের শেকল

১৯৮৯ সালের কলকাতা শহর থেকে গল্পের শুরু। যা শেষ হবে সাম্প্রতিক সময়ে এসে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায় আর চলমান পুরুষতন্ত্রের শেকল ভাঙার প্রেরণা যোগায় অন্য নারীদের— সেই গল্পই বলবে ‘মায়া’। আর এই মায়াতে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে দেখা যাবে একেবারে ভিন্নভাবে।

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। প্রথমবারের মতো তিনি ‘মায়া’ সিনেমার মাধ্যমে টলিউডে পা রেখেছেন। ইতিমধ্যে সিনেমাটির পোস্টার প্রকাশিত হয়েছে। টলিউডের এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অনুপ্রেরণায় নির্মিত হয়েছে রাজর্ষি দে পরিচালিত সিনেমা ‘মায়া’। এপ্রিল মাসে সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। সেই লক্ষ্যে ২৮ মার্চ প্রকাশ হয়েছে সিনেমাটির সাড়ে তিন মিনিটের ট্রেইলার।

ট্রেইলারের বেশিরভাগ জুড়ে দেখা গেছে মিথিলার নতুন রূপ এবং তেজদীপ্ত হিন্দি সংলাপ। অভিনেত্রী জানান, এই সিনেমায় তার ৭০ ভাগ সংলাপই হিন্দি ভাষায়। ট্রেইলারটি প্রকাশের পর দর্শকদের পক্ষ থেকে ভালোই প্রশংসা কুড়াচ্ছেন মিথিলা ও তার দল।

তারকাবহুল এই সিনেমায় মিথিলার সঙ্গে আরও অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা ব্যানার্জি, দেবলীনা কুমার, রিচা শর্মা, রণিতা দাশ, রাতশ্রী দত্ত, সায়ন্তনী গুহঠাকুরতা, অনিন্দ্য চ্যাটার্জি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com