শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

রাহুলকে নিজের চারতলা বাড়ি লিখে দিলেন রাজকুমারী

সাংসদ পদ হারানো রাহুল গান্ধীকে এবার নিজের বাড়ি লিখে দিলেন দিল্লির কংগ্রেস নেত্রী রাজকুমারী গুপ্ত। তিনি বলেছেন, প্রাক্তন কংগ্রেস সভাপতিকে কেন্দ্র সরকার সরকারি বাংলো থেকে উৎখাত করলে, করতেই পারে। কিন্তু সাধারণ মানুষের মন থেকে রাহুলকে উৎখাত করা যাবে না।

২০০৪ থেকে লোকসভার সাংসদ রাহুল গান্ধী। সাংসাদ হওয়ায় ২০০৫ সাল থেকে ১২ তুঘলক রোডে তাঁর জন্য সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল। তবে মানহানির মামলায় সাজা পেয়ে সাংসদ পদ হারানোয় সেই সরকারি বাংলো থেকে বেরিয়ে যেতে হবে সোনিয়াপুত্রকে।

রাহুল গান্ধীও জানিয়ে দিয়েছেন, তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে ওই বাংলো খালি করে দেবেন। নোটিস গ্রহণের পর লোকসভার সচিবালয়ের উদ্দেশে জবাবি চিঠিতে তিনি লেখেন, “গত চারবারের সাংসদ হওয়ায় এই জায়গায় অনেকটা সময় কাটিয়েছি। যেখানে জীবনের নানা স্মৃতি রয়েছে। নিশ্চিতভাবেই নোটিসের নির্দেশ মেনেই কাজ করব।”

এই পরিস্থিতিতে রাহুলের পাশে দাঁড়িয়ে তাঁকে নিজের বাড়িই লিখে দিলেন দিল্লির এই কংগ্রেস নেত্রী। কংগ্রেসের দাবি, দিল্লির মহিলা কংগ্রেস সেবাদলের সভাপতি রাজকুমারী গুপ্ত তাঁর নিজের চারতলা বাড়িটি রাহুলকে লিখে দিয়েছেন। রাজকুমারী জানিয়েছেন, মঙ্গলপুরী এলাকার বাড়িটি ইন্দিরা গান্ধীর আমলে পাওয়া তার। তিনি জানিয়েছেন, সরকারি বাংলো ছাড়ার পর রাহুলের যাতে দিল্লিতে থাকার সমস্যা না হয়, সেকারণেই নিজের বাড়িটি তিনি তুলে দিচ্ছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com