বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রাশিয়া, সৌদি ও আমিরাত কমাচ্ছে তেল উৎপাদন, ক্ষুদ্ধ যুক্তরাষ্ট্র

একযোগে রাশিয়া, ইরান, আমিরাত ও সৌদি আরব তেল উৎপাদন হ্রাস করবে বলে ঘোষণা দিয়েছে। এই ঘোষণাই তীব্র ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্র।

সৌদি আরব এবং তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক স্বেচ্ছায় তেলের উৎপাদন হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে তারা দিনে ১.১৫ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কম করবে বলে ঘোষণা করেছে।

২৩-জাতির গ্রুপটি তাদের মন্ত্রি পর্যায়ের বৈঠকে তেলের উৎপাদন দৈনিক ২ মিলিয়ন ব্যারেল হ্রাস করার সিদ্ধান্তে মোটামুটিভাবে অনড় থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে সৌদি আরব ও রাশিয়া সোমবার ভার্চুয়াল বৈঠক করে।

গত অক্টোবরে ওপেক এবং রাশিয়ার নেতৃত্বাধীন ১০ দেশীয় জোট নভেম্বর থেকে দৈনিক ২ মিলিয়ন ব্যারেল করে তেল উৎপাদন হ্রাস করতে সম্মত হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় ওয়াশিংটন। কারণ যুক্তরাষ্ট্র মনে করে, তেলের উৎপাদন হ্রাস করা হলে এর দাম বাড়বে।

যুক্তরাষ্ট্র যুক্তি দিচ্ছে যে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধ তহবিলের জন্য রাশিয়া যাতে তহবিল সংগ্রহ করতে না পারে সেজন্য তেলের দাম কমানো উচিত।

রোববারের স্বেচ্ছায় গ্রহণ করা সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরের হ্রাসকৃত পরিমাণের চেয়েও মে মাস থেকে আরো উৎপাদন কমবে বলে ধারণা করা হচ্ছে।

রিয়াদ বলেছে, তারা দৈনিক উৎপাদন হ্রাস করবে পাঁচ লাখ ব্যারেল। আর ইরাক হ্রাস করবে দুই লাখ ১১ হাজার ব্যারেল।

সংযুক্ত আরব আমিরাত বলছে, সে উৎপাদন হ্রাস করবে এক লাখ ৪৪ হাজার ব্যারেল। কুয়েত কমাবে এক লাখ ২৮ হাজার ব্যারেল। ওমান হ্রাস করবে ৪০ হাজার ব্যারের। আর আলজেরিয়া ও কাজাখস্তান যথাক্রমে কমাবে ৪৮ হাজার ও ৭৮ হাজার ব্যারেল (দৈনিক)।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, রাশিয়া ২০২৩ সালের শেষ নাগাদ পর্যন্ত তেলের উৎপদান কমাবে দৈনিক পাঁচ লাখ ব্যারেল। সূত্র : আল জাজিরা ও আরব নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com