বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বলিউড সুলতান সালমানের ‘লুঙ্গি ড্যান্স’

দক্ষিণি সুপারস্টার তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। সালমানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

প্যান ইন্ডিয়া সিনেমার যুগে দাক্ষিণাত্যের সময় ভালোই যাচ্ছে। এমন পরিস্থিতিতে দক্ষিণি মেজাজে খোদ বলিউড সুলতান সালমান খান। ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় ‘লুঙ্গি ড্যান্স’ করেছিলেন শাহরুখ খান। এবার ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় লুঙ্গি পরে নাচলেন ভাইজান।

সালমান খান মানেই চমক। তা নতুন চরিত্রে হোক কিংবা নতুন পোশাকে। এর আগে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ‘বাথুকাম্মা’ গানে দক্ষিণি স্টাইলে লুঙ্গি, শার্ট পরে রীতিমতো নজর কেড়েছিলেন বলিউডের দাবাং খান। সেখানে আবার তেলুগু তারকা ভেঙ্কটেশকে দেখা গিয়েছিল। এবার নতুন গান ‘ইয়েনতাম্মা’য় লুঙ্গি পরেই বিন্দাস নাচলেন তিনি। তাও আবার ভেঙ্কটেশ ও রামচরণের সঙ্গে।

নতুন এই গানটি গেয়েছেন বিশাল দাদলানি ও পায়েল দেব। হলুদ শার্টের সঙ্গে সাদা লুঙ্গি পরে নেচেছেন সালমান। গানের শেষের দিকে আসেন রামচরণ। তিনজন মিলে একসঙ্গে নাচতে থাকেন। নায়িকা পূজা হেগড়েও যোগ দেন এই দলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com