বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কার জুতা টানছেন হৃত্বিক?

বলিউডের নতুন প্রেমিক জুটি হৃতিক রোশন ও সাবা আজাদ। প্রথম বিয়ে ভাঙার পর বহু বছর ধরে বিয়ের নামগন্ধ করেননি অভিনেতা। মাঝে কঙ্গনা রণৌতের প্রেমে পড়লেও বেশিদিন টেকেনি সে সম্পর্ক। এত বছর পর হৃতিকের ধ্যানভঙ্গ হলো সাবা আজাদকে দেখে। তার জন্য সবকিছু করতেই প্রস্তুত অভিনেতা।

প্রথমে সম্পর্কটা আড়ালে রাখলেও লুকোচুরি খেলা বেশিদিন চলতে দেননি তারা। প্রায়ই দুজনকে দেখা যেতে থাকে মুম্বাইয়ের বিভিন্ন রেস্তোরাঁয়, বলিউডি পার্টিতে। সবসময়ই যুবতী প্রেমিকার হাত শক্ত করে ধরে থাকতে দেখা গিয়েছে হৃতিককে। তাদের জুটিটা নিয়ে অবশ্য দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে নেটিজেনরা। কারোর হৃতিক সাবাকে বেশ পছন্দ হয়েছে। আবার একাংশের মতে, তাদের দেখে প্রেমিক-প্রেমিকা কম, বাবা-মেয়ে বেশি মনে হয়।

সম্প্রতি নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে বলিউড তারকাদের ঢল নেমেছিল। গিয়েছিলেন হৃতিক-সাবাও। কালো পায়জামা-পাঞ্জাবি, জ্যাকেট পরে সেজেছিলেন অভিনেতা। অন্যদিকে লাল শাড়ি গাউন পরেছিলেন সাবা। প্রেমিকার সঙ্গে যুগল ছবি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন।

তবে যে ছবিটি নিয়ে চর্চা শুরু হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সাবার জুতা হাতে নিয়ে কারও সঙ্গে কথা বলছেন হৃতিক। ছবিটি নিয়ে ট্রলের ঝড় উঠেছে নেটপাড়ায়। নেটনাগরিকরা বলছেন, বিয়ে হতে পারল না। এখন থেকেই হবু বউয়ের জুতা বইতে হচ্ছে হৃতিককে! বিয়ের পরে তো স্বামীর উপরে ছড়ি ঘোরাবেন সাবা। অনেকের যদিও বিষয়টা বেশ ভালো লেগেছে। কেউ কেউ রীতিমতো দাবি করছেন, হৃতিকের মতোই যত্নবান স্বামী চাই।

অভিনয়ে অভিষেক করার আগেই প্রেমিকা সুজান খানকে বিয়ে করে নিয়েছিলেন হৃতিক। দুই ছেলে তাদের রেহান ও হৃদান। ২০১৪ সালে বিচ্ছেদ হয় তাদের। এখনও অবশ্য দুজনের মধ্যে বেশ ভাল বন্ধুত্ব রয়েছে। এমনকি সাবার সঙ্গে প্রাক্তন স্বামীর সম্পর্কেও সম্পূর্ণ সায় রয়েছে সুজানের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com