বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

যে কারণে ভোট দেয়নি বাংলাদেশ-ভারত-পাকিস্তান

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবে ভোট দানে বিরত ছিলো ভারত-বাংলাদেশ ও পাকিস্তান। এবার তাই হলো।

জানা যায়, ইউক্রেনে যুদ্ধাপরাধ তদন্তের মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ১৭টি দেশ। খবর এনডিটিভির।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্তে স্বাধীন আন্তর্জাতিক কমিশনের মেয়াদ এক বছর বৃদ্ধিতে এ প্রস্তাব উত্থাপন করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল-ইউএনএইচআরসি। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে চীন ও ইরিত্রিয়া। তবে ২৮টি দেশ সমর্থন জানানোয় প্রস্তাবটি গৃহীত হয়।

পরে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের স্থায়ী প্রতিনিধি সের্গেই কিসলিৎসিয়া এক টুইটে বলেছেন, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির সমর্থনে প্রস্তাবের পক্ষে ভোট দেয়া হয়েছে। এ জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতিনিধিদের অভিবাদন জানাই আমরা। এবার যুদ্ধাপরাধের জবাবদিহি হবে।

উল্লেখ্য, গত মাসে স্বাধীন কমিশন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত রাশিয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com