বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতের মুনাফায় রাশিয়ার তেল যাচ্ছে ইউরোপে

ইউক্রেন যুদ্ধের সময়ে ভারতকে কম দামে অশোধিত তেল বিক্রি করেছে রাশিয়া। ওই তেল শোধনের পরে ইউরোপে রফতানি করে বিরাট মুনাফা অর্জন করেছে ভারতীয় সংস্থাগুলো, এমনটাই জানা গেছে সদ্য প্রকাশিত একটি রিপোর্টে। কেপলার ও ভরটেক্সা নামে দুই সংস্থার দাবি, ভারতে রুশ তেল আমদানির পরিমাণ যেমন বেড়েছে, তেমনই বেড়েছে ভারত থেকে পরিশোধিত তেল রফতানির পরিমাণ।

দুই সংস্থার পরিসংখ্যান বলছে, ইউক্রেনে রুশ হামলার আগে প্রতিদিন ইউরোপীয় বাজারগুলোতে ১ লাখ ৫৪ হাজার ব্যারেল ডিজেল ও জেট ফুয়েল রফতানি করত ভারত। তারপরেই ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়াকে নিষিদ্ধ করে ইউরোপীয় দেশগুলো। রুশ সংস্থাগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করে পশ্চিমি দুনিয়া। এহেন পরিস্থিতিতে ভারতকে খুবই কম দামে অশোধিত তেল রফতানি করে রাশিয়া। আন্তর্জাতিক চাপের মুখেও অনড় থেকে রুশ তেল কেনা চালিয়ে যায় ভারত।

ইউক্রেন যুদ্ধ শুরুর পরে কেটে গেছে এক বছরেরও বেশি সময়। কেপলারের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে লাফিয়ে বেড়েছে ভারত থেকে ইউরোপে পরিশোধিত তেল রফতানির পরিমাণ। গত অর্থবর্ষে প্রতিদিন গড়ে ২ লাখ ব্যারেল তেল রফতানি করেছে ভারত। পরিসংখ্যান অনুযায়ী, ইরাকের বদলে রাশিয়ার থেকেই সবচেয়ে বেশি তেল কিনেছে ভারত। কম দামে রুশ তেল কিনে পরিশোধিত তেল রপ্তানি করা হয়েছে ইউরোপীয় দেশগুলিতে।

কেপলার ও ভরটেক্সার রিপোর্টে বলা হয়েছে, গত এক বছরে ১২-১৬ শতাংশ বেড়েছে ভারতের ডিজেল রফতানির পরিমাণ। ফ্রান্স, তুরস্ক, বেলজিয়াম, নেদারল্যান্ডসের মতো দেশগুলোতেই সবচেয়ে বেশি পরিমাণে ডিজেল রফতানি করেছে ভারত। ওয়াকিবহাল মহলের মতে, কম দামে রুশ তেল কিনা তা শোধন করার পর সঠিক দামেই ইউরোপের বাজারে বিক্রি করছে ভারত। তার ফলে ব্যাপক মুনাফাও অর্জন হয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com