বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি মা হয়েছেন। ছেলে হওয়ার পর এখন তার সঙ্গে সময় কাটছে মাহির। সমাজমাধ্যমে বেশ সক্রিয় তিনি। সেখানে মাঝে মাঝেই ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয়ে নিজের মতামত তুলে ধরেন এ নায়িকা। এবার লিখলেন এক খোলা চিঠি।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে এ নায়িকা লেখেন, ‘খোলা চিঠি। এই যেমন ধরো আমার মাথাব্যথা করছে অথবা জ্বর, ঠাণ্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে— এই সমস্ত জিনিস কারও সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে।’
তিনি লেখেন, ‘শুধু এইটুকু বুঝতে পারছি, আমার ভীষণ ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শোনাতে শোনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সেও অনুভব করবে।’