বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রেঞ্জের ফটোশুটে পলাশ-ফারিয়া

ক’দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। এরইমধ্যে ঈদ কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন সর্বস্তরের মানুষ। ফ্যাশন হাউজগুলোও ঈদ উপলক্ষ্যে নান্দনিক সব ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে লাইফস্টাইল ব্র্যান্ড ‘রেঞ্জ’ এনেছে নজরকাড়া ডিজাইন ও গুণগত মানের পোশাক।

এবার রেঞ্জের ফটোশুটে অংশ নিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র সেই কাবিলা-অন্তরা খ্যাত অভিনেতা পলাশ ও ফারিয়া শাহরিন।

আজ ৬ এপ্রিল রাজধানীর বনানীর অথেন্টিক কাবাব রেস্তোরাঁয় রেঞ্জের পোশাকের ফটোশুটে অংশ নেন এই দুই টিভি তারকা। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তাদের কাবিলা-অন্তরা চরিত্রে দেখা যায়। গৌতম সাহার কোরিওগ্রাফিতে প্রথমবার মডেল ফটোশুটে অংশগ্রহণ করলেন পলাশ। বিষয়টি নিয়ে পলাশ বলেন, প্রথমবার মডেল ফটোগ্রাফি করেছি। শুরুতে একটু নারভাস লাগছিলো। কাজ করতে গিয়ে টেরই পাইনি কখন ফটোশুট শেষ করেছি। রেঞ্জের পাঞ্জাবিগুলো অনেক সুন্দর। তাছাড়া ওদের ডিজাইন আমার বেশ পছন্দ হয়েছে। কোরিওগ্রাফার হিসেবে গৌতম দাদাও বেশ ভালো। কাজটি ইনজয় করেছি।

লাক্স তারকা ফারিয়া শাহরিন বলেন, খুব বেশি কাজ করি না। অনেক বেছে বেছ কাজ করছি। রেঞ্জের ড্রেসগুলো অনেক সুন্দর। ডিজাইন এবং মানের দিন দিয়ে অসাধারণ। যে কারণেই কাজটি করা। এর মধ্যে দিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর ভক্তরা কাবিলা ও অন্তরাকে একসঙ্গে পাবেন।

রেঞ্জ ফ্যাশন লিমিটেডের সিইও নাহিদুল ইসলাম জানান, এবারের ঈদে নতুন কালেকশনে রয়েছে ছেলেদের পাঞ্জাবি, কাবলি, শার্ট, টি-শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট ইত্যাদি। এছাড়াও ঈদ আয়োজনে রয়েছে মেয়েদের পাশাপাশি বাচ্চাদের জন্যেও এক্সক্লুসিভ সব পোশাক। বাবা-ছেলেদের কথা মাথায় রেখে রেঞ্জ এই ঈদে নিয়ে এসেছে এক্সক্লুসিভ কিছু কম্বো কালেকশন। তিনি বলেন, সব শ্রেণির ক্রেতার ক্রয়ক্ষমতা বিবেচনা করেই এবারের ঈদ আয়োজন করেছে রেঞ্জ। বরাবরের মতোই ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতার ক্রয়ক্ষমতার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে।স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, জিওমেট্রি, ট্রেডিশনাল, ফ্লোরাল এমন অনেক কিছুই থাকছে এবারের ঈদ আয়োজনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com