বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

দিল্লির একাদশে জায়গা হয়নি মোস্তাফিজের

এ মাসের ১ তারিখেই বাংলাদেশের তারকা বলার মোস্তাফিজুর রহমানকে বিশেষ বিমানে উড়িয়ে নেয় দিল্লি ক্যাপিটালস। তাই সবাই ভাবতে শুরু করে তারকা পেসার হয়তো দ্রুতই সুযোগ পাবেন দিল্লির একাদশে। কিন্তু না, এখনও একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। টানা তিন ম্যাচে থাকতে হয়েছে ডাগআউটে।

একাদশে জায়গা পেতে মোস্তাফিজকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার এনরিখ নরকিয়ার সঙ্গে।

তবে, দিল্লী একাদশে সুযোগ না পেলেও ফিজ অবশ্য এ ই দলের ফেসবুক অর্থাৎ সামাজিক মাধ্যমে ভালোই গুরুত্ব পাচ্ছেন।

সেখানে মোস্তাফিজের ছবি পোস্ট মানেই যে হাজার হাজার রিঅ্যাকশন, কমেন্ট আর শেয়ারে প্লাবিত হওয়া। পোস্টের রিচ মুহূর্তেই আকাশছোঁয়া। বাংলাদেশের দর্শকদের আবেগকে কাজে লাগানোর এ সুযোগ দিল্লি হাতছাড়া করতে চাইছে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com