বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পাকিস্তানে বৈশাখী উৎসব-২০২৩, তিন হাজার ভারতীয় আমন্ত্রিত

পাকিস্তানের লাহোরে আয়োজন চলছে বৈশাখী উৎসব-২০২৩-এর। ইতোমধ্যেই বৈশাখি মেলায় যোগ দিতে ইচ্ছুক প্রায় তিন হাজার ভারতীয়কে ভিসা দিয়েছে পাকিস্তান। আজ রবিবার ভারত থেকে আড়াই হাজারেরও বেশি শিখ তীর্থযাত্রীর আগমনের আশা করছে লাহোর কর্তৃপক্ষ।

পাকিস্তানের ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ড (ইটিপিভি) এর একজন মুখপাত্রের মতে, যুক্তরাজ্য ও কানাডাসহ অন্যান্য দেশ থেকে হাজার দুয়েক শিখ তীর্থযাত্রী আসবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে সিন্ধু এবং খাইবার পাখতুনখোয়া থেকে ৫ সহস্রাধিক শিখ এতে উৎসবে অংশ নিতে পারেন।

সূচি অনুযায়ী, তীর্থযাত্রীরা পায়ে হেঁটে ওয়াঘা-আটারি স্থলপথে পাকিস্তানে প্রবেশ করবেন এবং সড়কপথে নানকানা সাহেবের উদ্দেশ্যে রওনা হবেন। ১০ এপ্রিল তারা গুরুদ্বারা সাচা সৌদা (ফারুকবাদ) এ যাবে এবং একই দিনে সড়কপথে নানকানায় ফিরে আসবে।

১১ এপ্রিল তারা অন্যান্য তীর্থযাত্রীদের সাথে নানকানা সাহেবের অন্যান্য স্থানীয় গুরুদ্বার পরিদর্শন করবে। ১২ এপ্রিল তারা সড়কপথে গুরুদ্বার পাঞ্জা সাহেবের (হাসনাবদল) উদ্দেশ্যে রওনা হবেন। ১৩ এপ্রিল তীর্থযাত্রীরা পাঞ্জা সাহেবে থাকবেন এবং ১৪ এপ্রিল গুরুদ্বার পাঞ্জা সাহেবে “ভোগ অখণ্ড পাঠ সাহেব ও নগর কীর্তন” শীর্ষক মূল অনুষ্ঠানে যোগ দেবেন। তার পরের তিনদিনও রয়েছে নানা আনুষ্ঠানিকতা। সবশেষে ১৮ এপ্রিল পুর্ণার্থীরা ওয়াঘা হয়ে ভারতে ফিরে আসবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com