বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

দুবাইয়ের রাজকুমারীর বিয়ে নিয়ে তোলপাড়

এক রাজকন্যার বিয়ে নিয়ে বিশ্বে হৈ চৈ পড়ে গিয়েছে। তিনি অন্য রাজকন্যাদের চেয়ে হয়তো আদাল তাই তার বিয়ে নিয়ে এতো কথা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় এখন একটিই আলোচনার বিষয় সেটা হলো দুবাইয়ের রাজকুমারী শেখ মাহরার বিয়ে।

তার বিয়ের ছবিগুলো যখন প্রকাশ্যে আসতে শুরু করে তখন থেকে আলোচনার সূত্রপাত্র। কে এই রাজকুমারী, তিনি কাকে বিয়ে করেছেন? তার স্বামী কি করেন? কেনই বা তিনি তাকে বিয়ে করেছেন? এরকম নানা প্রশ্ন ঘুরপার খাচ্ছে অনেকের মনে। তাই এসব প্রশ্নের উত্তর খুঁজতে তারা নানা সংবাদ মাধ্যমের খোঁজ নিচ্ছেন।

সেই রাজকুমারী রুপালি পর্দার নন, বাস্তবের রানি। তবে তার রুপের ঝলকে লাখো তরুণ হৃদয় কেড়ে নেয়। তার জনপ্রিয়তা কোনো হলিউড-বলিউড চলচ্চিত্র তারকার থেকে কম নয়! সুন্দরী তো বটেই। তার চেহারায় রয়েছে রাজকীয় আভিজাত্য। সব সময় তার উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে। আর তিনি তো মোটেই কোনো সাধারণ কন্যা নন। আবরের রাজকন্যা। বিশ্বের অন্য এলাকার চেয়ে আরব দুনিয়ার রাজকন্যারা বেশি সুন্দরী হয়ে থাকেন। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বপ্নের রাজকুমারীকে নিয়ে কৌতূহলের অন্ত নেই।

সবার ঘুম হারাম করা কে এই রাজকুমারী? যার রূপের ছটায় মোহিত সকলে। তার না শেখ মাহরা বিন্ত মোহম্মদ বিন রশিদ আল মাকতুম। সংক্ষেপে সকলে তাকে শেখ মাহরা নামেই চেনেন।

মধ্যপ্রাচের দেশ দুবাইয়ের রাজকুমারী শেখ মাহরা। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা তিনি।

তার বিয়ে হয়েছে। আর এই খবরে খবরে উচ্ছ্বসিত তার অনুরাগীরা।

মাহরার জন্ম ১৯৯৪ সালে দুবাইয়ে । জন্ম থেকেই রাজকুমারী তিনি। যার কারণে ছোট থেকেই রাজঘরানায় বড় হয়েছেন।

তবে পড়ালেখা করেছেন ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয় থেকে। আর আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন মাহরা। সফলতার সাথে তিনি এই বিষয়ে ওপর ডিগ্রিও লাভ করেছেন।

সব থেকে বড় করা তিনি তো রাজকুমারী! তিনি তো সব সময় প্রচারের আলোয় থাকবেন, সেটাই স্বাভাবিক। তবে এর ব্যতিক্রমও ঘটেনি। তার দেশ দুবাইয়ে গয়নার বিপণীর উদ্বোধন কিংবা পুরস্কার বিতরণ, সময় পেলেই ওইসব অনুষ্ঠানে তার ঝলমলে উপস্থিতি সবাইকে মোহিত করবেই।

ব্যক্তি জীবনে তিনি রুপালি পর্দার নায়িকাদের মতোই বেশ ফ্যাশনিস্তা মাহরা। ঝলমলে পোশাকে প্রায়ই নিজেকে মেলে ধরেন।

নিজের ইনস্টাগ্রামে মাহরার ছবিতে মজে তার অনুরাগীরা। পরিচয় না জেনে দেখে মনে হবে যেন, কোনো মডেল। তার ইনস্টাগ্রামে ১ লাখেরও বেশি অনুরাগী হবে । যারা সব সময় তাকে অনুসরণ করে।

ঘোড়ার প্রতি মাহরার প্রেমও নজর কেড়েছে সমাজমাধ্যমে। তার বাবার মতোই ঘোড়া ভালোবাসেন মাহরা। আর এর আভাস পাওয়া গেছে ইনস্টাগ্রামে। ঘোড়ার সাথে মাহরার বিভিন্ন ছবি দেখা গেছে।

সম্প্রতি বিয়ে করেছেন সেই রাজকুমারী। যা এই মুহূর্তে দুবাইয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মাহরার স্বামীর নাম শেখ মানা বিন মোহম্মদ বিন মামা আল মাকতুম। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিয়ের কোনও ছবি প্রকাশ্যে আসেনি।

সংযুক্ত আরব আমিরাতে রিয়েল এস্টেট এবং প্রযুক্তি ক্ষেত্রে বেশ কিছু সফল উদ্যোগের সাথে যুক্ত মাহরার স্বামী।

মাহরার মতো শেখ মানারও ঘোড়ার শখ। এর আভাস পাওয়া গেছে ইনস্টাগ্রামে। পাশাপাশি ফুটবলের ভক্ত তিনি।

সমাজসেবাতেও যুক্ত মাহরা। দুবাইয়ে বিভিন্ন ধরনের সমাজকল্যাণমূলক কাজের সাথে যুক্ত তিনি। বরাবরই দুঃস্থদের পাশে থাকেন তিনি।

নারীদের ক্ষমতায়ন, পরিবেশরক্ষার মতো বিষয় নিয়ে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেছে মাহরাকে।সূত্র : আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com