বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
আইপিএলে রবিবার রাতের ম্যাচে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি হলো না শিখর ধাওয়ানের। ৬৬ বলে ৯৯ রানে অপরাজিত থাকলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। পরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটাও হাতছাড়া হলো তার দলের।
প্রতিপক্ষের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ গড়তে পেরেছিল পাঞ্জাব। ধাওয়ান ছাড়া দুই অঙ্কের স্কোর করতে পেরেছিলেন কেবল স্যাম কারেন। ১৫ বলে ২২ রান করেন তিনি।
ধাওয়ান তার ইনিংস সাজিয়েছিলেন ১২ চার ও ৫ ছক্কায়। হায়দরাবাদের পাক্ষে মায়াঙ্ক মার্কান্ডে শিকার করেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন মার্কো জানসেন ও উমরান মালিক।
১৪৪ রানের লক্ষ্যে হায়দরাবাদের হয়ে ওপেন করতে নামেন হ্যারি ব্রুক। তিনি ১৪ বলে ১৩ রান করেন। আরেক ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ২০ বলে ২১ রান করেন। বাকি কাজটা করে দেন রাহুল ত্রিপাঠী এবং এডেন মার্করাম।
ত্রিপাঠী ৪৮ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। মার্করাম ২১ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। সুবাদে ১৭ বল হাতে থাকতেই ৮ উইকেটের জয় নিশ্চিত হয় হায়দরাবাদের।
টানা দুই জয়ে আসর শুরুর পর তৃতীয় ম্যাচে হারের মুখ দেখল পাঞ্জাব। আর টানা দুই হারের পর চলতি আসরে প্রথম জয়ের স্বাদ পেল হায়দরাবাদ।