বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাখমুতের ৭৫ শতাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে

মস্কো নিয়ন্ত্রিত ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের রুশপন্থী প্রধান বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের ৭৫ শতাংশের বেশি তার বাহিনীর দখলে রয়েছে । খবর আল জাজিরা’র।

‘সম্পূর্ণ নিশ্চয়তার সঙ্গে বলতে পারি যে, শহরের ৭৫ শতাংশের বেশি এলাকা আমাদের সেনা ইউনিটগুলোর নিয়ন্ত্রণে,’ রাষ্ট্রায়ত্ত রসিয়া-২৪ টেলিভিশনে বলেন ডেনিস পুশিলিন। যদিও তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বাখমুতের পতন সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

রাশিয়া জানিয়েছে, বাখমুত দখলে এলে ভবিষ্যতে ইউক্রেনে আরো আক্রমণের সম্ভাবনা বেড়ে যাবে। অন্যদিকে কিয়েভ ও তার পশ্চিমা মিত্রদের দাবি, বাখমুতের গুরুত্ব কেবলই প্রতীকী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com