বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সাগরে ভেসে থাকা ১২০০ অভিবাসীকে উদ্ধার করতে ইতালির অভিযান

ভেসে থাকা দুই নৌকা থেকে ১২০০ অভিবাসীকে  উদ্ধার করতে ইতালির কোস্টগার্ড বড় ধরনের অভিযান চালাচ্ছে।  সিসিলি উপকূল থেকে এই অভিবাসীদের উদ্ধারের চেষ্টা চলছে। সোমবার থেকে এই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

দুটি নৌকার একটিতে রয়েছে ৮০০ অভিবাসী এবং অন্যটিতে রয়েছে ৪০০ অভিবাসী। স্থানীয় সময় শুক্রবার থেকে অন্যান্য অভিযানে দেশটির কোস্টগার্ড ইতিমধ্যেই প্রায় ২০০০ মানুষকে উদ্ধার করেছে।

অ্যালার্ম ফোন বলেছে, নৌকায় থাকা অভিবাসীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায় তারা এখন, ইতালির জলসীমায় ক্যাপো পাসেরোর দক্ষিণ-পূর্বে রয়েছে। নৌকাটি সমুদ্রে ভেসে ছিল এবং এর ভেতরেও পানি ঢুকে যায়। অভিবাসীদের মধ্যে একজন নারী জানান, নৌকাটি চালানোর কেউ ছিল না এবং অন্য এক অভিবাসীর চিকিৎসারও প্রয়োজন ছিল।

এদিকে সোমবার ইতালির উপকূলরক্ষী বাহিনী সিসিলি দ্বীপের সিরাকুসা থেকে ১২০ মাইল দক্ষিণ-পূর্ব দিকের সাগরে অপর এক অভিযানে ৮০০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি মাছ ধরার নৌকাকে সহায়তা দিয়েছে। এতো বেশি সংখ্যক মানুষ থাকায় উদ্ধার কাজ জটিল হয়ে পড়েছে। এই নৌকাটি কোন জায়গা থেকে যাত্রা শুুরু করেছিল তা এখনো স্পষ্ট নয়।

২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে এই ধরনের যাত্রায় ২৬ হাজারের বেশি অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছে। ইতালির ডানপন্থী জোট সরকারের অনিয়মিত অভিবাসনকে দমন করার প্রচেষ্টা সত্ত্বেও গত বছরের তুলনায় এ বছর ইতালিতে অভিবাসীদের আগমনের হার বেড়ে গেছে।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com