বুধবার, ১০ Jun ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
মোস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ সাজিয়েও ভাগ্য ফিরল না দিল্লি ক্যাপিটালসের। মঙ্গলবার শেষ বলের রোমাঞ্চে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটে হারল দলটি।
এনিয়ে টানা চার ম্যাচ খেলে সবকটিতেই হারল ডেভিড ওয়ার্নারের দল। অন্যদিকে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই।
দাভিদ ১৩ ও ক্যামেরুন গ্রিন ১৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৪৫ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন রোহিত শর্মা। যাকে ফিরিয়েছিলেন মোস্তাফিজ। ৪ ওভার বল করে ৩৮ রান খরচায় বাংলাদেশি পেসার ওই একটি উইকেটই পেয়েছেন। তার করা ১৯তম ওভারে ১৫ রান তুলে ম্যাচ সহজ করেছিল মুম্বাই। শেষ দুই ওভারে যাদের সামনে ছিল ২০ রানের সমীকরণ।
এর আগে ডেভিড ওয়ার্নার ও অক্ষর প্যাটেলের ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছিল দিল্লি। ৪৭ বলে ৫১ রান করেন ওয়ার্নার। অক্ষর ২৫ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মুম্বাইয়ের পক্ষে ৩টি করে উইকেট নেন পীযূষ চাওলা ও জেসন বেহরেনডোর্ফ। ম্যাচসেরা হয়েছেন রোহিত শর্মা।