বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ভারতের পশ্চিবঙ্গে মুখ্যমন্ত্রীর নাম বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক সচেতন মানুষের জানা। তার কার্যক্রম সম্পর্কের খোঁজ রাখেন অনেকে। তাকে সমর্থন এমন মানুষেরও অভাব হবে না। তবে বিস্ময়কর ব্যাপার হলো ভারতের অন্য রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নামও জানেন না কেউ।
দীর্ঘদিনের জন প্রতিনিধি হলেও বেতন নেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এমনকি এমপি পদের পেনশন ও মুখ্যমন্ত্রী পদের বেতন নেন না। তার রোজগারের উৎস হলো নিজের লেখা বই ও আঁকা ছবি। একথা নিজেও একাধিকবার জানিয়েছেন তিনি।
এদিকে সেই ভারতের ৩০ জন মুখ্যমন্ত্রী ২৯ জনের রয়েছে সম্পদের পাহাড়। কেবলমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কোটিপতি মুখ্যমন্ত্রীর তালিকায় নেই। তার সম্পত্তি ১৫ লাখ রুপির কিছু বেশি।
সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমক্র্যাটিক রিফর্মস বা এডিআর যে রিপোর্ট দিয়েছে তাতে এমনটাই দেখা যাচ্ছে।
তবে যে দলটি সব সময় সম্পদশালীদের সমালোচনা করে সেই কমিউনিস্ট পার্টি তথা সিপিএমের একমাত্র মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও কোটিপতি। তার মোট সম্পত্তির পরিমাণ এক কোটি রুপিরও কিছু বেশি। তার ঠিক উপরে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। তার সম্পতির পরিমাণও এক কোটি রুপির কিছু উপরে।
এ ক্ষেত্রে মমতা সবার নিচে হলে জনপ্রিয়তায় সবার ওপরে।
এদিকে ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রের জগনমোহন রেড্ডি। তার সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি ভারতীয় টাকায়। আর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তার মোট সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি রুপি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। তার সম্পত্তির পরিমাণ ৬৩ কোটি রুপি। এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তির পরিমাণ ৩ কোটি রুপি করে।
নির্বাচনী হলফনামায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা যে হিসাব দিয়েছেন তা থেকেই এই সিদ্ধান্তে এসেছে এডিআর।
দলের একাধিক নেতা নান দুর্নীতিতে জড়িয়ে পড়লেও ব্যক্তিগতভাবে কেউ এখনো মমতার দিক আঙুল তুলতে পারেনি বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এডিআর-এই রিপোর্ট কিছুটা স্বস্তি দেবে তৃণমূলকে। সূত্র : হিন্দুস্তান টাইমস