বুধবার, ১০ Jun ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘পাকিস্তানের মানুষ চায় না আমরা ভারতে ক্রিকেট খেলি

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ, আর তার পরেই শুরু হবে বিশ্বকাপ। আইসিসির বড় এই দুই টুর্নামেন্ট নিয়ে শুরু হয়েছে পাকিস্তান ও ভারতের মধ্যে ঠাণ্ড লড়াই। আর এই লড়াইয়ের কারণে বেশ উপ্তত কিক্রেট বিশ্ব। কারণ ভারত পাকিস্তান ছাড়া বিশ্ব ক্রিকেট তেমন জমে না।

এই ভারত চলছে আইপিএল অন্য দিকে শুক্রবার থেকে পাকিস্তানে শুরু হচ্ছে নিউ জিল্যান্ডের দীর্ঘ সফর। যা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে দুই দল।

এদিকে পাকিস্তানে অনুষ্ঠেয় আসন্ন ২০২৩ এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বয়কট করতে প্রস্তুত পাকিস্তান। গতকাল সোমবার এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজমেন্ট কমিটির সভাপতি নাজাম শেঠি। এমনকি তারা এই দুটি মেগা ইভেন্ট বর্জন করলে যে ৩ মিলিয়ন ডলার ক্ষতি হবে সেটার জন্যও নাকি প্রস্তুত। এ বিষয়ে আইসিসিকে পরোয়া করবে না তারা। যে কোনো সিদ্ধান্ত নিতে পিছ পা হবে না। ভারত যদি পাকিস্তানে খেলতে রাজি না হয় তাহলে পাকিস্তানও ভারতে খেলতে যাবে বলে সাফ জানিয়ে দিলেন শেঠি।

পিসিবি প্রধান বলেন, ‘পাকিস্তান যদি এশিয়া কাপে না খেলে তাহলে ৩ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হবে। আর যদি বিশ্বকাপে না খেলে কিংবা বিশ্বকাপ বর্জন করে তাহলে আইসিসির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নষ্ট হবে। তাতে কিছু যায় আসে না। বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ আলাদা গুরুত্ব বহন করে। বিভিন্ন ইস্যু তৈরি হবে এটা নিয়ে। তাতে বির্তকে পড়ে যাবে আইসিসি।’

তার মতে, ‘ পাকিস্তানের জন্য আসলে আর্থিক বিষয়টা উদ্বিগ্ন হওয়ার মতো। কিন্তু এক্ষেত্রে আমার ব্যক্তিগত মত হল- অতীতে পাকিস্তান আর্থিক বিষয়ে নির্ভরশীল ছিল আইসিসির ওপর। তখন সে কারণে তাদের শর্তাবলি আমাদের মেনে নিতে হতো। কিন্তু এখন পাকিস্তানের শক্তিশালী পিএসএল আছে। যেখান থেকে পাকিস্তানের বিশাল অংকের আয় হচ্ছে। যার কারণে আর্থিকভাবে আত্মনির্ভরশীল হয়েছে পিসিবি। আইসিসি যে পরিমাণ আর্থিক সহায়তা দিতো সে পরিমাণ এখন আমরা পিএসএল থেকেই পাচ্ছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এশিয়া কাপ ও বিশ্বকাপ বয়কট করে যে ৩ মিলিয়ন ডলার ক্ষতি হবে সেটা মেনে নেওয়ার। আমাদের সম্মান ও রাজনৈতিক মতাদর্শ রক্ষা করতেই আমরা এটা করবো।’ তবে তার এই মতের পর আরও উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট বিশ্ব। বিক্রের কোটি কোটি ক্রিকেট ভক্ত চান এই সমস্যার দ্রুত সমাধান।

পিসিবি প্রধান আরও জানান, পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাও চায় না ভারতে গিয়ে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ খেলুক। যেহেতু পাকিস্তানে মানুষ পছন্দ করছে সেহেতু খেলতে যাবার মোটেও ইচ্ছে নেই। কারণ ভারতও তো পাকিস্তানের খেলতে আসছে না।

তিনি আর বলেন, ‘আমি জানি পাকিস্তানের মানুষও চায় না আমাদের দল ভারতে গিয়ে খেলুক। যেহেতু ভারত আমাদের এখানে খেলতে আসে না। মানুষ চায় আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি।’ যোগ করেন তিনি। তবে বিশ্বে কোটি কোটি ক্রিকেট ভক্তের আশা দ্রুত এই সমস্যার সমাধান হবে। আর ক্রিকেট উৎসবে মাতবে বিশ্ব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com