বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রুশ সেনাদের নিষ্ঠুরতার ভিডিও ফাঁস, বিচার দাবি জেলেনস্কির

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিষ্ঠুরতার মাত্রা ছাড়িয়ে গেছে রুশ বাহিনী, এবার ফাঁস হলো তারই ভিডিও।

ইউক্রেনে যুদ্ধবন্দি এক সেনাকে শিরচ্ছেদ করে নির্মমভাবে হত্যা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।

এ ছাড়া একই সময়ে মাথা ও হাতবিহীন দুই সেনার মাটিতে পড়ে থাকার আরেকটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গেও চরম নির্মমতা করেছেন রুশ সেনারা।

আর এ ঘটনাগুলো সামনে আসার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিচার চেয়েছেন ইউক্রনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

একটি ভিডিওতে দেখা যায়, বড় একটি ছুরি দিয়ে ইউক্রেনের এক সেনার গলা কাটছেন এক রুশ সেনা। ভিডিওটি সময় ও স্থান নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, এটি গত গ্রীষ্মের (জুলাই)।

ভাইরাল হওয়া আরেক ভিডিওটিতে দেখা যায়, মাথা ও হাতবিহীন ইউক্রেনের সেনাদের পোশাক পরা দুটি প্রাণহীন দেহ একটি সাঁজোয়া যানের পাশে পড়ে আছে। এ সময় ভিডিওতে রুশ ভাষায় একজনকে বলতে শোনা যায়, নিহত ওই দুই সেনাদের বহনকারী যানটি একটি মাইন বিস্ফোরণের কবলে পড়ে। এতে তারা ঘটনাস্থলেই মারা যান।

ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ভিডিওটি দোনেৎস্কের বাখমুত শহরের। তবে এ দুই সেনাকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়।

এদিকে এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর বুধবার এক ভিডিও বার্তায় ইউক্রনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘বিশ্ব এ ভিডিওগুলো এড়িয়ে যেতে পারে না। কত সহজে এ জানোয়াররা মানুষ হত্যা করতে পারে। আমরা কোনো কিছুই ভুলব না, হত্যাকারীদের ক্ষমা করব না। সবকিছুর জন্য আইনি দায়বদ্ধতা থাকবে। সন্ত্রাসীদের পরাজয় খুবই প্রয়োজন।’

এ ভিডিওগুলোর ব্যাপারে রাশিয়ার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকভ জানিয়েছেন, কোনো কিছু বলার আগে এগুলোর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com