মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মক্কার পর মদীনায় বৃষ্টি, খুশিতে কাঁদলেন মুসল্লিরা

বুধবার (১২ এপ্রিল) বিকেলে এই রহমতের বৃষ্টি ঝরেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া।

এসময় মসজিদে নববী প্রাঙ্গণে উপস্থিত হাজার হাজার ইবাদতকারীরা বৃষ্টিতে ভিজেই নামাজ আদায় করেন।

জানা যায়, বৃষ্টির সময় মসজিদে নববী প্রশাসনের পক্ষ থেকে রোদ থেকে মুসল্লিদের রক্ষায় যে বিশাল বিশাল ছাতাগুলো বসানো হয়েছে সব গুলো খুলে দেওয়া হয়। এ সময় খোলা জায়গা থেকে কার্পেট সরিয়ে দেওয়া হয়।

পরিচ্ছন্নতা কর্মীরা মসজিদে নববির আঙিনা, ছাদসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করেন।

এর আগে গত সোমবার (১০ এপ্রিল) সৌদি আরবের মক্কা নগরী তথা কাবা শরীফে মুষলধারে বৃষ্টি ঝরে। এসময় পবিত্র রমজান মাসে উমরাহ করতে আসা উমরাহকারীরা প্রশান্তির বৃষ্টিতে ভিজেছেন। কাবা চত্বরে বৃষ্টি এবং সেই বৃষ্টিতে মানুষের ভেজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটি প্রকাশ করা হয়েছে মক্কা আঞ্চলিক অফিসের টুইট অ্যাকাউন্ট থেকে। এতে দেখা যায়, বৃষ্টির মধ্যেও ওমরাহ পালন করতে আসা অনেকে তাওয়াফ করে যাচ্ছেন। এছাড়া কেউ কেউ সুন্দর এ মুহূর্তটিকে বেঁছে নিয়েছেন নামাজ ও দোয়ার জন্য।

রমজান মাসে যেহেতু ওমরাহকারীর সংখ্যা সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি থাকে। ফলে এ সময় এমন আবহাওয়া বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই বৃষ্টি নামার পর কাবার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করে।

কর্তৃপক্ষ দ্রুত সব পদক্ষেপ গ্রহণ। ওমরা করতে আসা মুসল্লিদের যেন কোনো সমস্যা না সে দিকে সজাগ দৃষ্টি রাখে।

এ সময় হাজার হাজার মুসল্লি বৃষ্টি ভিজতে ভিজতে কাবা শরীফ তাওয়াফ করেন।

অন্য এক সূত্রে জানা যায় কাবা শরিফে পবিত্র রমজান মাসে ইতেকাফ করার বিশ্বে নানা প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম এখন সেখানে অবস্থান করছেন। তারা ঈদের পরদিন মক্কা ত্যাগ করবেন। সূত্র : আল আরাবিয়া

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com