মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পাকিস্তানের

দলের প্রধান কয়েকজন খেলোয়াড় ছাড়াই পাকিস্তানে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি দিয়ে শুরু করা সিরিজের প্রথম ম্যাচে তুলনামূলক খর্বশক্তির সফরকারী দল কোনো পাত্তাই পায়নি। হারিস রউফ ও শাহিন আফ্রিদিদের বোলিং তোপে তারা মাত্র ৯৪ রানেই গুঁড়িয়ে গেছে।

এর আগে ব্যাটে ঝড় তুলেছিলেন পাকিস্তানের ফখর জামান ও সাইম আইয়ুবরা। লড়াই জমাতে ব্যর্থ কিউইরা ৮৮ রানের বড় ব্যবধানে হার দিয়ে সিরিজ শুরু করেছে।

লাহোরে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। মোহাম্মদ রিজওয়ান ও শততম ম্যাচ খেলতে নামা বাবর আজমকে ফিরিয়ে বিপর্যয়ের আভাস দেন অ্যাডাম মিলনে। তবে তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন ফখর ও সাইম। দুজনের ব্যাট থেকেই আসে ৪৭ রান।

এরপর হেনরির তোপে রানের গতি কিছুটা কমে যায় স্বাগতিকদের। ১৩ তম ওভারের শেষ দুই বলে শাদাব খান ও ইফতিখার আহমেদ তুলে নেওয়ার পর ১৯ তম ওভারের প্রথম বলে শাহিন আফ্রিদিকে শিকার করে হ্যাটট্রিকের স্বাদ পান হেনরি। ২০ ওভার শেষ হওয়ার এক বল বাকি থাকতেই ১৮২ রানে অলআউট হয় পাকিস্তান।

জবাবে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ভেতরই হারিয়ে ফেলে তিন উইকেট। এরপর ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান ও জিমি নিশামই কেবল দুই অঙ্কের দেখা পান। সর্বোচ্চ ৩৪ রান আসে চাপম্যানের ব্যাট থেকে। লোয়ার অর্ডার তেমন কোনো প্রতিরোধ গড়তে না পারায় ৯৪ রানেই গুটিয়ে যায় কিউইরা। ১৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন হারিস রউফ। দুটি উইকেট পান ইমাদ ওয়াসিম।

এদিকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় আবারও মুখোমুখি হবে দুই দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com