মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আইপিএল অভিষেক হলো শচিনপুত্রের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হলো ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারের।
আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ২২তম ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাইয়ের জার্সিতে অভিষেক হয় ২৩ বছর বয়সী অর্জুনের।
ম্যাচের প্রথম ওভারেই বল হাতে আক্রমনে আসেন বাঁ-হাতি পেসার অর্জুন। নিজের প্রথম ওভারে ৪ রান দেন তিনি। দ্বিতীয় ওভারে ১৩ রান দেন অর্জুন। দুই ওভারে ১৭ রান দেয়ার পর আর বোলিং পাননি অর্জুন।
এবারের আইপিএলের নিলামে ৩০ লাখ রুপীতে অর্জুনকে দলে নেয় মুম্বাই। গোয়ার হয়ে ৭টি প্রথম শ্রেনি ও ৯টি টি-টোয়েন্টিতে  ১২টি করে উইকেট রয়েছে  অর্জুনের।
এই প্রথম পিতার পর পুত্রের আইপিএল খেলার নজির ঘটলো। ২০০৮ সাল থেকে ২০১৩ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন টেন্ডুলকার। আইপিএলে মোট ৭৮টি ম্যাচ খেলেন তিনি।
১৯৮৯ সালে ভারতের হয়ে অভিষেক হয় টেন্ডুলকারের। ২০১৩ সালে অবসরের আগে টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার।
অর্জুনের অভিষেক ম্যাচে কোলকাতাকে ৫ উইকেটে হারিয়েছে মুম্বাই। এ ম্যাচেও কোলকাতার একাদশে সুযোগ পাননি বাংলাদেশের ব্যাটার লিটন দাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com