মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

টানা তিন ম্যাচ গোলহীন বার্সা, আবারও খোয়ালো পয়েন্ট

হঠাৎ ছন্দ হারিয়ে ফেলল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রোববার রাতেও কোনো গোল করতে পারেনি দলটি। গেতাফের মাঠে লা লিগার ম্যাচে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জাভি হার্নান্দেজের দল। আগের রাউন্ডেই জিরোনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল দলটি। এর আগে কোপা দেল রে’র ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল বার্সা।

গেতাফের বিপক্ষে ম্যাচে বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বার্সেলোনাই। ৬৭ শতাংশ সময় বল দখলে ছিল কাতালানদের। কিন্তু জোড়ালো কোনো আক্রমণ করতে পারেনি দলটি। শট নেয় মাত্র আটটি, যার তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে তিন শট নিয়ে একটি লক্ষ্যে রাখে গেতাফে।

২৫তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল বার্সা। ভাগ্য অবশ্য সহায় ছিল না তাদের। রবার্ট লেভানদোস্কির কাছ থেকে বল পেয়ে রাফিনহার নেওয়া শট বারপোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে আলেহান্দ্রো বাল্দের শটও পোস্টে লাগে। প্রথমার্ধের যোগ করা সময়ে লেভানদোস্কির হেড ঝাঁপিয়ে রক্ষা করেন গেতাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া। ৭৫তম মিনিটে রাফিনহার দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে ঠেকান সোরিয়া।

জয় না পেলেও লা লিগার শিরোপার দৌড়ে অনেক এগিয়েই রয়েছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে তারা। ২৯ ম্যাচে ২৩টি জয় ও চার ড্রয়ে ৭৩ পয়েন্ট বার্সার। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে গেতাফে। ৬২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com