বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সুদানের চিকিৎসক সংগঠন বলছে, সুদান সংঘর্ষে ১০০ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১ হাজার ১০০ জন। আজ সকালে আরো সহিংসতার খবর পাওয়া গেছে। দেশটির রাজধানী খার্তুমে অবিচ্ছিন্ন বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছে বাসিন্দারা।
সুদানে তৃতীয় দিনের মতো সংঘর্ষ চলছে। জাতিসংঘের প্রস্তাবে ‘জরুরি মানবিক যুদ্ধবিরতিতে’ একমত হওয়ার পরও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও দেশটির সেনাবাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে। উভয় পক্ষই রাজধানী খার্তুমের মূল সাইটগুলো নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। আরএসএফ রাজধানী খার্তুমের সাইটগুলো দখল করার দাবি করেছে। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট প্রাসাদ এবং পার্শ্ববর্তী ওমদুরমান শহর। এ ছাড়া দেশটির উত্তরে দারফুর ও মেরোওয়ে বিমানবন্দরের পশ্চিমাঞ্চল।