মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান খুললেন ইলন মাস্ক

এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান খুললেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে এক্স.এআই নামে নতুন এই প্রতিষ্ঠান খুললেন তিনি।

ইলন মাস্ক এই প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে রয়েছেন। তার পারিবারিক ব্যবসার পরিচালক জ্যারেড বিরচালকে প্রতিষ্ঠানটির সেক্রেটারি করা হয়েছে।

২০১৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই যখন চালু হয় তখন ইলন মাস্ক এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। সে সময় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার প্রতি তার তেমন আগ্রহ ছিল না।

প্রকাশ্যেই তিনি এর নানা বিষয়ে বিরোধিতা করেছেন। ২০১৮ সালে ওই প্রতিষ্ঠান ছেড়েও দেন।

সম্প্রতি ইলন মাস্ক কয়েক হাজার গ্রাফিক প্রসেসিং ইউনিট (জিপিইউ) কিনেছেন। ধারণা করা হচ্ছে, এই জিপিইউগুলো কৃত্তিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর জন্যই কেনা।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য ভার্জ, ফিন্যান্সিয়াল টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com