মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে মক্কায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত

গতকাল সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। সে হিসাবে আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোত পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এবার রমজানে মক্কা-মদিনায় লাখ লাখ মুসল্লি অবস্থান করেন। যা পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার মক্কায় ঈদের জামায়াতে লাখ লাখ মুসল্লি অংশ গ্রহণ করেন।

জানা যায়, সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় ২৯ দিনেই শেষ হয়েছে এবারের রমজান। শুক্রবার ভোরে কাবা প্রাঙ্গণে ঈদের জামাতে লাখ লাখ মুসল্লি অংশ নেন।

ওমরা পালক করতে আসা লাখ লাখ মুসল্লি এবার মক্কায় ঈদ উদযাপন করেন। কাবা প্রাঙ্গণে ঈদের নামাজে ইমামতি করেন শেখ সালেহ আল হুমাইদ। কাবা প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের রাস্তাও মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। খবর হারামাইন শরিফাইনের

এর আগে মক্কার গ্র্যান্ড মসজিদে ২৮ রমজানের রাতে একসাথে ২.৫ মিলিয়নের বেশি মুসল্লি খতমে কোরআন নামাজে অংশগ্রহণ করেছে। এর মধ্যে ওমরাহ পালনকারী ও দর্শনার্থীরাও উপস্তিত ছিলেন।

সৌদির দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি প্রধান শেখ আবদুরহমান আল-সুদাইস এই নামাজের নেতৃত্ব দেন। খতমে কোরআনের অর্থ হলো তারাবির নামাজে কোরআন খতম দেয়া।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, আগামী ২১ এপ্রিল শুক্রবার থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ছুটি চার দিন থাকবে এবং ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে অফিস শুরু শুরু হবে।

অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করবে। কারণ, এসব দেশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com