সোমবার, ২২ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কর্মীরাই তাদের গণধোলাই দেবে: কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নেতারা ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে থেকেও যদি এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়; তাহলে কর্মীরাই তাদের গণধোলাই দেবে৷

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ক্ষমতা বদলের একমাত্র পথ নির্বাচন; ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ করতে হলে ভোটে অংশ নেয়া ছাড়া অন্য কোনো পথ নেই৷

কামরুল ইসলাম বলেন, এক এগারোর কুশীলবরা চায় তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘসময় থেকে ষড়যন্ত্রকারীদের ক্ষমতায় বসাবে; সেই দিবাস্বপ্ন দেখছে বিএনপি৷ তারা বিদেশিদের কাছে ধরনা দেবে, কিন্তু সকল ক্ষমতার উৎস সাধারণ মানুষের কাছে তারা যায় না৷ তাদের কথা ভাবেও না৷ তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার কথা ভুলে যান৷ বাংলাদেশে সেই অবস্থায় ফিরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই৷

জনগণ বিএনপির আন্দোলনে বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, আন্দোলন-অভ্যুত্থান যাই করুক না কেন, মানুষ তাদের উপরে আস্থা রাখতে পারে না৷ কারণ, বিএনপি এখন বাকসন্ত্রাস করে যাচ্ছে৷ কী করে তাদের আন্দোলন মোকাবিলা করতে হয়, আওয়ামী লীগের তা ভালো করেই জানা আছে৷

শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরজু মিয়া বেনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহসভাপতি শফিউল আজম খান বারকু, শাক্তা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম, কৃষি ও সমবায় সম্পাদক আজাদুর রহমান, দফতর সম্পাদক শাহাদাত শাহ্, শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com